সিবি ডেক্স: চট্টগ্রাম নগরীর ফয়’স লেকের হোটেল রুপসী বাংলা ও হোটেল প্রিন্সে ফের অভিযান চালিয়েছে খুলশী থানা পুলিশ। সোমবার (২ জুন) সন্ধ্যায় চালানো এই অভিযানে তিন দালাল ও ছয় নারীকে আটক করা হয়েছে। গত দুই মাসে এটি ছিল ষষ্ঠ দফার অভিযান, যার মাধ্যমে এ পর্যন্ত মোট ৫৫ জন নারী ও পুরুষকে অসামাজিক কার্যকলাপের দায়ে গ্রেপ্তার করা হলো।
স্থানীয়দের অভিযোগ, এসব আবাসিক হোটেলে দেহ ব্যবসা ও মাদক কারবার নিয়মিত চললেও, পুলিশি অভিযানের কয়েকদিন পরেই ফের জমজমাট হয়ে ওঠে এসব অপরাধচক্র। স্থানীয় কয়েকজন বিএনপি নেতার ছত্রছায়ায় এসব কার্যক্রম নির্বিঘ্নে চলার অভিযোগও রয়েছে।
রুপসী বাংলা গেস্ট হাউজ পরিচালনা করছেন আল আমিন, সুমন ও কর্ণফুলি জোনের সিটিএসবি সদস্য পরিচয়ধারী ডিবি ফরিদ। হোটেল প্রিন্স বর্তমানে স্থানীয় এক বিএনপিকর্মী রাজুর নিয়ন্ত্রণে চলছে। অভিযানে ধরা পড়া অনেকেই বারবার একই অপরাধে ধরা পড়লেও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে অপরাধ থামছে না।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, “আমার এলাকায় মাদক-জুয়া ও দেহ ব্যবসা চলবে না। অপরাধী যতই শক্তিশালী হোক, তার চেয়ে আইন বেশি শক্তিশালী। কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান চলবে।”
0 Comments