সিবি ডেক্স: দেশে আবারও করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে শনাক্ত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিনজন, যা নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জনে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫০০ জন।

বর্তমানে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা করোনার সংক্রমণ প্রতিরোধে সতর্কতা অবলম্বন, নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিয়েছেন।