ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কক্সবাজারে কটেজের কক্ষে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, অপহরণ করে দাবি করা হয়েছিল মুক্তিপণ

সিবি ডেক্স: পর্যটননগরী কক্সবাজারের হোটেল-মোটেল জোনে ‘লাইট হাউস রিসোর্ট’-এর ২০৬ নম্বর কক্ষে পাওয়া গেছে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ। নিহতের নাম আব্দুল আলিম (রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের বাসিন্দা)। হত্যার আগে অজানা নম্বর থেকে তার পরিবারের কাছে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।

বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার এর আগেই কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কটেজের ম্যানেজারসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার বা শনাক্ত করা যায়নি।

0 Comments