প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার স্কুলছাত্র মোঃ ইয়াছির বয়স অনুমান ১৪ (পিতা: এনাম মিয়া, মাতা: মোস্তাকিমা) গতকাল ২৩ জুন (সোমবার) থেকে নিখোঁজ রয়েছে। পরিবার জানায়, প্রতিদিনের মতো বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি ইয়াছির। এরপর বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ইয়াছির ০৪ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র বলে জানা গেছে। তার বয়স আনুমানিক ১২–১৪ বছর।
পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে সহৃদয় ও সচেতন সকল নাগরিকদের প্রতি সন্ধান পেলে নিচের নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে-
📞 যোগাযোগ:
+8801814-370239
+8801811-600354
0 Comments