প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমকে সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ প্রচারণায় জড়িত থাকার অভিযোগে তার পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
১৪ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজাউল করিমের সাংগঠনিক দায়িত্ব স্থগিত থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে কক্সবাজার জেলা শ্রমিকদল। বর্তমানে অভিযোগটির সত্যতা যাচাইয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত চলাকালীন সময়েই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা শ্রমিকদলের সভাপতি সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন কমিশনারদের নেওয়া এই সিদ্ধান্তের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেন জেলা শ্রমিকদলের দপ্তর সম্পাদক এম খাইরুল আমিন হিরু।
0 Comments