Recents in Beach

ব্রেকিং নিউজ

কুড়িগ্রামে ২৫ বছর পর দাফনকৃত মরদেহ অক্ষত অবস্থায় উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

সিবি ডেক্স: কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকায় ২৫ বছর আগে দাফন করা এক ব্যক্তির মরদেহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে। শনিবার (১৪ জুন) দুপুরে ফকিরের হাট হাফিজিয়া আলিম মাদরাসার নির্মাণকাজের সময় মাটি খুঁড়তে গিয়ে এ ঘটনা ঘটে।

সরকারি অর্থায়নে মাদরাসার ভবন নির্মাণের জন্য মাঠে ভেকু দিয়ে মাটি কাটার সময় মাটি ধসে সাদা কাপড়ে মোড়ানো লাশটি বেরিয়ে আসে। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, মৃত ব্যক্তির নাম বাহের আলী, তিনি খারুয়ার পাড় গ্রামের আতিম শেখের ছেলে। আতিম শেখ ছিলেন মাদরাসার জমিদাতা এবং কর্মরত ব্যক্তি। বাহের আলীর মৃত্যুর পর প্রায় ২৫ বছর আগে মাদরাসার পেছনে তাঁকে দাফন করা হয়েছিল।

ঘটনার পর মরদেহটি স্থানীয় আলেমদের পরামর্শে ফকিরের হাট এলাকার মসজিদের পাশের কবরস্থানে পুনরায় দাফন করা হয়।

চিলমারী মডেল মসজিদের খতিব মামুনুর রশীদ বলেন, হাদিস অনুযায়ী যারা আল্লাহর প্রিয় বান্দা বা শহীদ হন, অনেক সময় তাদের দেহ অক্ষত থাকে। তবে অক্ষত দেহ মানেই কেউ প্রিয় বান্দা, তা নিশ্চিতভাবে বলা যায় না—এটি আল্লাহ ভালো জানেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য ছড়িয়েছে। 

Post a Comment

0 Comments