সিবি ডেক্স: যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে দুর্নীতির অভিযোগে বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন। আইটিভি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, “যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে বিচারপ্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য তার আদালতে উপস্থিত হওয়া উচিত। রাজনৈতিক সংলাপ নয়, এর মোকাবিলা হওয়া উচিত আইনি পথে।”
টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং বর্তমানে যুক্তরাজ্যের একজন এমপি। তার বিরুদ্ধে বাংলাদেশে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক অনুসন্ধান চালাচ্ছে। অভিযোগের মধ্যে রয়েছে প্রভাব খাটিয়ে ৭,২০০ বর্গফুটের প্লট নেওয়া এবং শেখ হাসিনার আমলে রাষ্ট্রীয় সুবিধা ভোগের বিষয়টি।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন এবং মানবতাবিরোধী অপরাধে তার বিচার চলছে।
টিউলিপ সিদ্দিক ড. ইউনূসকে চিঠি দিয়ে সাক্ষাতের অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু ড. ইউনূস সাক্ষাৎ প্রত্যাখ্যান করে বলেন, “এটি একটি আইনি প্রক্রিয়া, এখানে আমার সম্পৃক্ত হওয়ার প্রয়োজন নেই।”
টিউলিপ সিদ্দিক এই প্রত্যাখ্যানকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকে উৎসাহ দেওয়া’ বলে মন্তব্য করেন। তার আইনজীবীরাও এই অভিযোগগুলোকে ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রভাবিত বলে দাবি করেছেন।
0 Comments