Recents in Beach

ব্রেকিং নিউজ

উড়োজাহাজে মাতাল মা-মেয়ে টিকটকার জুটির কাণ্ডে জরুরি অবতরণ, গ্রেপ্তার

সিবি ডেক্স: বিমানে অতিরিক্ত মদ্যপান করে বেপরোয়া আচরণ করছিলেন টিকটকে জনপ্রিয় মা-মেয়ে জুটি, যাঁরা চালাতেন @angel777987 নামের একটি টিকটক অ্যাকাউন্ট। ফ্লাইটে ওঠার পরপরই তাঁরা অতিমাত্রায় মদ্যপান শুরু করেন এবং অন্যান্য যাত্রী ও কেবিন ক্রুদের সঙ্গে অশোভন আচরণ করতে থাকেন।

ঘটনাটি ঘটে টিইউআই এয়ারলাইনসের একটি বিমানে, যা ম্যানচেস্টার থেকে জ্যামাইকার উদ্দেশে রওনা হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মেয়েটি বিমানে চিৎকার করে নেমে যেতে চায়। পাইলট বাধ্য হন বিমানটি কানাডায় জরুরি অবতরণ করাতে। পরে নিরাপত্তা বাহিনী এসে মা-মেয়েকে আটক করে নিয়ে যায়। যাত্রীরা করতালি দিয়ে স্বস্তি প্রকাশ করেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, মা বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে উচ্চস্বরে তর্ক করছেন আর মেয়ে বিদায়ী হাসি দিয়ে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছেন। জানা গেছে, বিমানে ওঠার আগেও তাঁরা ম্যানচেস্টার বিমানবন্দরে মদ্যপান করছিলেন এবং সেই সময়কার ভিডিওও টিকটকে পোস্ট করেছিলেন। ঘটনার পরপরই টিকটক অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে টিইউআই কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

বিশ্লেষণ বলছে, সোশ্যাল মিডিয়া খ্যাতি অনেক সময় দায়িত্ববোধের অভাব তৈরি করে, যা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

Post a Comment

0 Comments