ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

বিতর্কিত বক্তব্যে দলীয় বিব্রতবোধ, বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করল বিএনপি

সিবি ডেক্স: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে বিতর্কিত বক্তব্যের জন্য লিখিতভাবে সতর্ক করেছে দলটি। বৃহস্পতিবার বিএনপির দপ্তর থেকে দেওয়া এক চিঠিতে দুই নেতাকে সতর্ক করে ভবিষ্যতে দলীয় অবস্থানের বাইরে কোনো মন্তব্য না করার নির্দেশনা দেওয়া হয়। চিঠিগুলো ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছেছে বলে বিএনপিসূত্র নিশ্চিত করেছে।

সম্প্রতি কিছু বক্তব্যে বিএনপি বিব্রত অবস্থায় পড়ে, বিশেষ করে ২০ মে তারিখে এক অনুষ্ঠানে শামসুজ্জামান দুদুর দেওয়া উসকানিমূলক মন্তব্য—"বিএনপি নেতারা একসঙ্গে প্রস্রাব করলে সেই তোড় বঙ্গোপসাগরে গিয়ে পড়বে"—বিপুল সমালোচনার জন্ম দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

এই বক্তব্য নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমসহ অনেকেই প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সামাজিক মাধ্যমে দুদু ব্যাপক ট্রলের মুখে পড়েন।

বিএনপি চিঠিতে স্পষ্ট করেছে, দলীয় দৃষ্টিভঙ্গি ও নীতিমালার বাইরে গিয়ে কোনো সভা-সেমিনারে উস্কানিমূলক, অপ্রাসঙ্গিক বা হাস্যকর মন্তব্য যেন আর না করা হয়। এই ধরনের বক্তব্য দলের ভাবমূর্তি ও রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করে।

দলীয় সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এই সতর্কতা উপেক্ষা করা হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও চিন্তাভাবনা চলছে।

0 Comments