Recents in Beach

ব্রেকিং নিউজ

ইরানের নতুন হামলায় ইসরায়েলে নিহত ৭, আহত শতাধিক, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান

সিবি ডেক্স: রোববার নতুন করে ইরান চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৭ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। শনিবার গভীর রাতে উত্তর ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্র পড়লে সেখানে ৪ জন নিহত হন। তাদের মধ্যে রয়েছেন দুইজন ৪০ বছর বয়সী নারী, একজন ২০ বছর বয়সী নারী এবং ১৩ বছর বয়সী এক কিশোরী।

ইসরায়েলি পুলিশ এবং জাতীয় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, এরপর মধ্য ইসরায়েলের বাত ইয়াম শহরে আরেক দফা হামলায় ৩ জন নিহত হন। এর মধ্যে একজন প্রায় ৬০ বছর বয়সী নারী একটি ভবনের ধ্বংসস্তূপে মারা যান। আশপাশের ভবনগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হামলার ফলে মধ্য ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আহত হয়েছেন শতাধিক মানুষ। ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে জরুরি উদ্ধারকারী দলগুলো তৎপর রয়েছে।

এই নতুন হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার পারদ আরও উঁচুতে তুলেছে।

Post a Comment

0 Comments