Recents in Beach

ব্রেকিং নিউজ

ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ সৌদি যুবরাজ, ইরানের প্রতি সমর্থন জানিয়ে বললেন 'সংলাপই একমাত্র পথ'

সিবি ডেক্স: ইরানের ওপর ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ফোনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। তিনি এই হামলাকে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, এটি আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রথার লঙ্ঘন।

আরব নিউজ ও সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা গেছে, যুবরাজ আরও বলেন, এই হামলা শুধু ইরানের পারমাণবিক কর্মসূচিকে নয়, পুরো অঞ্চলের শান্তিপ্রচেষ্টাকে ব্যাহত করেছে। তিনি জোর দিয়ে বলেন, মতপার্থক্যের সমাধানে শক্তির ব্যবহার নয়, বরং সংলাপই হওয়া উচিত একমাত্র পথ।

ফোনালাপে যুবরাজ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। উত্তরে প্রেসিডেন্ট পেজেশকিয়ান হজ মৌসুমে ইরানি হজযাত্রীদের নিরাপদ সেবা ও ব্যবস্থাপনার জন্য সৌদি বাদশাহ সালমানকে ধন্যবাদ জানান।

এছাড়া, একই দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফোনালাপে বর্তমান উত্তেজনা ও কূটনৈতিক সমাধানের বিষয়ে আলোচনা করেন।

Post a Comment

0 Comments