Recents in Beach

ব্রেকিং নিউজ

কক্সবাজারে ২০ কোটি টাকা আত্মসাৎ মামলায় সাবেক ডিসি ও দায়রা জজসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিবি ডেক্স: কক্সবাজারে ভূমি অধিগ্রহণের অর্থ আত্মসাতের মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) রুহুল আমিন, সাবেক জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদারসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত। বিচারক মুন্সী আব্দুল মজিদ গত ২৩ জানুয়ারি এ আদেশ দেন, বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি সিরাজ উল্লাহ।

অন্য অভিযুক্তরা হলেন—কক্সবাজার আদালতের আইনজীবী মোস্তাক আহমদ চৌধুরী, জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির স্বপন কান্তি পাল, এবং আদালতের স্টেনোগ্রাফার জাফর আহমদ।

২০১৪ সালে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণে মোট ২৩৭ কোটি টাকা বরাদ্দের মধ্যে ১৯ কোটি ৮২ লাখ টাকার বেশি আত্মসাৎ হয় বলে দুদকের তদন্তে উঠে আসে। চিংড়ি ঘের অধিগ্রহণে ৪৬ কোটি টাকা বরাদ্দ থাকলেও এর বড় একটি অংশ আত্মসাৎ হয়।

এই ঘটনায় কক্সবাজারের কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার শুরুতে সাবেক ডিসি রুহুল আমিনের নাম নথিতে না থাকলেও পরে জালিয়াতির প্রমাণে নাম অন্তর্ভুক্ত করা হয়। মামলাটি বর্তমানে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারাধীন।

এর আগে ২০১৭ সালের ২২ মে রুহুল আমিন জামিন নামঞ্জুর হয়ে কারাগারে গেলেও বর্তমানে জামিনে আছেন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন।

এই ঘটনায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

Post a Comment

0 Comments