ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কোরবানির হাটে জমজমাট বেচাকেনা, ছোট-মাঝারি গরুর চাহিদা তুঙ্গে

সিবি ডেক্স: কক্সবাজারের কোরবানির হাটগুলোতে জমে উঠেছে বেচাকেনা। জেলার ৯৪টি হাটে প্রতিদিনই ভিড় করছেন হাজারো ক্রেতা-বিক্রেতা। ইজারাদারদের তথ্য মতে, গতকাল মঙ্গলবার অন্তত ২০ হাজার পশু কেনাবেচা হয়েছে। তবে চাহিদার শীর্ষে রয়েছে ৩ থেকে ৮ মণ ওজনের গরু। দামও তুলনামূলকভাবে মধ্যবিত্তবান্ধব — ১ থেকে ২ লাখ টাকার মধ্যে।

হাটে আনা বড় গরু ও ষাঁড়গুলো ক্রেতা আকর্ষণ করলেও দরদামেই সীমাবদ্ধ থাকছে অনেকেই। শহরের কস্তুরাঘাট অস্থায়ী পশুর হাটে দেখা গেছে, ৫০০-র বেশি পশু তুলেছেন খামারিরা। ‘মায়ের দোয়া’ খামারের মালিক নুরুল ইসলাম তার ২৮ মণের বিশাল ষাঁড় “কালা বাহাদুর” নিয়ে এসেছেন, যেটি ঘিরে চলছে উৎসুক জনতার ভিড়। তবে এখনো বিক্রি হয়নি।

হাট সংশ্লিষ্টরা বলছেন, বুধবার থেকে ক্রয়-বিক্রয় আরও গতি পাবে, কারণ এবার শহরের মানুষ সময়ের আগেই পশু কিনতে আগ্রহ দেখাচ্ছেন। বড় গরুর দাম তুলনামূলক বেশি হওয়ায় ছোট-মাঝারি গরুর চাহিদা বাড়ছে। এছাড়া, হাটে গরু তুলতে খামারিরাও বেশি করে ছোট গরু প্রস্তুত করছেন বলে জানা গেছে।

0 Comments