তিনি স্পষ্ট করে বলেন, জাতিসংঘ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ বিষয়ে জড়িত নয়। তবে সবাইকে সুযোগ দিয়ে নির্বাচন করলে সমাজে বিভাজন কমবে ও সংঘাত এড়ানো সম্ভব হবে।
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ করেছি। এটি সম্পূর্ণ রাজনৈতিক ও সরকারের সিদ্ধান্ত।”
রাখাইন করিডোর ইস্যুতে জাতিসংঘের অবস্থান
রাখাইনে মানবিক করিডোর স্থাপনের বিষয়ে জাতিসংঘ এখনো কোনো আলোচনায় নেই বলে জানান গোয়েন লুইস। তবে তিনি বলেন, “দুই দেশের মধ্যে করিডোর প্রতিষ্ঠা হলে জাতিসংঘ সহায়তা করতে প্রস্তুত।” তিনি আরো জানান, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত, এবং সরকারের সংস্কার উদ্যোগে জাতিসংঘের সমর্থন অব্যাহত থাকবে।
0 Comments