Recents in Beach

ব্রেকিং নিউজ

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: জুলাই থেকে প্রণোদনা বাড়ছে ১৫ শতাংশ পর্যন্ত

সিবি ডেক্স: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দিয়েছে অর্থ মন্ত্রণালয়। চলতি বছরের ১ জুলাই ২০২৫ থেকে বিশেষ প্রণোদনার হার বিদ্যমান ৫ শতাংশ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

আজ মঙ্গলবার (৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ, প্রবিধি-৩ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়,

১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা মোট ১৫ শতাংশ প্রণোদনা পাবেন (বিদ্যমান ৫% + নতুন ১০%)

আর প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা মোট ১০ শতাংশ হারে প্রণোদনা পাবেন।

এই আদেশ রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনা স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জারি হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারা অনুযায়ী বেসামরিক, স্বশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ বাহিনী ও পেনশনভোগী ব্যক্তিরাও এই সুবিধার আওতায় থাকবেন।

এই সিদ্ধান্তকে সরকারি চাকরিজীবীরা স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এটি একটি বাস্তবসম্মত ও ইতিবাচক পদক্ষেপ।

Post a Comment

0 Comments