সিবি ডেক্স: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে গাঁজাসহ তানিয়া আক্তার (২৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার চালাকচর সড়ক এলাকা থেকে সিএনজিতে চলাকালীন অবস্থায় তাকে আটক করা হয়।
আটক তানিয়া কুমিল্লার হোমনা উপজেলার কাশিপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. খলিলুর রহমানের নেতৃত্বে আড়াইহাজার থানাধীন চালাকচর এলাকায় সিএনজি তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করে গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আটক নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
0 Comments