সদর উপজেলার ভাড়ুখালী আহলে সুন্নাত আল জামায়াত জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। একই সময়ে বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে ইমামতি করেন মাওলানা মো. মোহাব্বত আলী। ঈদের জামাতে ইসলামকাটি, গোয়ালচত্বর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ আশপাশের গ্রামের মানুষ অংশ নেন। পুরুষদের পাশাপাশি নারীরাও সক্রিয়ভাবে নামাজে অংশগ্রহণ করেন।
স্থানীয় মুসল্লি রবিউল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছি এবং আগামীতেও এই নিয়ম অব্যাহত থাকবে।”
নামাজ শেষে মুসল্লিরা একে অপরকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানান এবং গরু, ছাগলসহ বিভিন্ন পশু কুরবানি করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখেই এই ঈদ উদযাপন করেন তারা।
0 Comments