Recents in Beach

ব্রেকিং নিউজ

গণ-অভ্যুত্থান ও গুম-খুনের শিকার পরিবারে ঈদ উপহার পৌঁছে দিলেন আমিনুল হক

সিবি ডেক্স: বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পল্লবীতে গুম, খুন ও চব্বিশের গণ–অভ্যুত্থানে শহীদদের পরিবারের কাছে ঈদ উপহার ও সহায়তা পৌঁছে দিয়েছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করেন।

৮ জুন (রোববার) আমিনুল হক প্রথমে পল্লবীতে নিহত ছাত্রদল নেতা রমজান মিয়া জীবনের বাসায় যান এবং তার পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পতিত স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেনের বাসায় যান এবং পরিবারকে সহায়তা প্রদান করেন।

সবশেষে সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে নিহত শ্রমিক দল নেতা বিল্লাল গাজীর পরিবারেও যান আমিনুল হক। সেখানে বিল্লালের মায়ের কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। আমিনুল হক বিল্লালের ছেলের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

এ সময় বিএনপি নেতা বলেন, “পতিত স্বৈরাচারের হাতে গুম-খুনের শিকার এবং গণ–অভ্যুত্থানে শহীদ প্রতিটি পরিবারের পাশে বিএনপি আছে। ইনশাআল্লাহ, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে।”

Post a Comment

0 Comments