Recents in Beach

ব্রেকিং নিউজ

লিবিয়ায় প্রবাসীকে নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি, ফেনী থেকে নারীসহ গ্রেপ্তার ৩

সিবি ডেক্স: লিবিয়ায় এক প্রবাসী বাংলাদেশি নাগরিককে নির্মমভাবে নির্যাতন করে তার পরিবারের কাছে ভয়াবহ ভিডিও ও অডিও ক্লিপ পাঠিয়ে ১৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ঘটনার শিকার ব্যক্তি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জয়নাবাদ চরপাড়া গ্রামের পলাশ ইসলাম (৩৫)। জীবিকার সন্ধানে ২০২4 সালে তিনি দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমালেও সেখানেই বন্দিদশায় পড়েন।

পলাশকে নির্মম নির্যাতনের ভিডিও পাঠিয়ে তার পরিবারের কাছ থেকে অর্থ দাবি করছিল দালালচক্র। মুখ, হাত-পা বেঁধে লোহার রড দিয়ে পিটানো হয়, এমনকি হাত-পায়ের নখ উপড়ে ভয়ানক অডিও পাঠানো হয় স্বজনদের কাছে। এরই মধ্যে প্রাণভিক্ষা চেয়ে এক দফায় ১.৫ লাখ টাকা পাঠানোও হয় একটি অ্যাকাউন্টে।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই আব্দুর রহিম গত ১ জুন কুমারখালী থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। র‌্যাব ফেনী থেকে অভিযুক্ত নাজমা আক্তার (৩০), তার স্বামী আফসার হোসেন এবং মঈনুদ্দিনকে গ্রেপ্তার করে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, “মামলার পরপরই অভিযান শুরু হয়। আসামিদের ফেনী থেকে আনতে আমাদের টিম রওনা দিয়েছে।”

পলাশকে লিবিয়ায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪.৫ লাখ টাকা নিয়েছিলেন আফসার। পরে সেখানে নিয়ে জিম্মি করে রাখেন এবং তার স্ত্রী ও অন্য সহযোগীদের মাধ্যমে বিপুল মুক্তিপণ দাবি করতে থাকেন।

Post a Comment

0 Comments