তিনি বলেন, “বিভিন্ন দেশের ২৪২ জন আরোহী নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করা একটি বিমান ভারতের আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক।”
তিনি আরও বলেন, “যারা এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর শোক ও সমবেদনা রইল।”
এই মর্মান্তিক ঘটনায় সবাইকে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
ভারত সরকার জানিয়েছে, আজ বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়, যাতে ২৪০ জনেরও বেশি আরোহী ছিলেন। এতে বিপুলসংখ্যক মানুষ প্রাণ হারান।
0 Comments