Recents in Beach

ব্রেকিং নিউজ

শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারত আসছেন জয়, পাসপোর্ট জটিলতা কাটিয়ে দিল্লি সফরের প্রস্তুতি

সিবি ডেক্স: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটতে যাচ্ছে। আওয়ামী লীগ সভানেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আসন্ন কয়েকদিনের মধ্যেই ভারত সফরে আসছেন বলে জানিয়েছে ভারতের স্থানীয় রাজনৈতিক সূত্র ও ডয়চে ভেলে। যদিও নিরাপত্তার কারণে নির্দিষ্ট তারিখ গোপন রাখা হয়েছে।

সজীব ওয়াজেদ জয়ের এই সফর মূলত তার মায়ের স্বাস্থ্যের অবনতির প্রেক্ষাপটে পরিকল্পিত। শেখ হাসিনা গত ৫ আগস্ট বিশেষ বিমানে দিল্লিতে পালিয়ে আসেন এবং বর্তমানে তিনি সেখানে কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন। দীর্ঘ ১০ মাস ধরে তার গোপন অবস্থানে থাকার তথ্য সামনে এসেছে।

জয়ের এই সফরের পেছনে রয়েছে একাধিক কূটনৈতিক ও পারিবারিক প্রেক্ষাপট। বাংলাদেশের বর্তমান সরকার সম্প্রতি জয়ের পাসপোর্ট বাতিল করে। ফলে জয় আমেরিকার পাসপোর্টের জন্য আবেদন করেন এবং তা নিয়েই এবার ভারতে প্রবেশ করছেন। এ সফরে তিনি দিল্লি ছাড়াও কলকাতা যেতে পারেন এবং ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গেও দেখা করতে পারেন।

বিশেষজ্ঞদের মতে, এই সফর শুধু পারিবারিক ভিজিট নয়, বরং রাজনৈতিক অঙ্গনে একটি বার্তা পৌঁছানোর কৌশল। ভারতীয় প্রশাসন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি, তবে ভারত-আমেরিকা-বাংলাদেশ রাজনৈতিক ত্রিভুজে এ সফর গুরুত্ব বহন করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ভবিষ্যতে জয় সাংবাদিক সম্মেলন করতে পারেন এমন সম্ভাবনাও রয়েছে, যদিও কে কে সেখানে উপস্থিত থাকবেন তা নিশ্চিত নয়।

Post a Comment

0 Comments