ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

দুর্নীতিবাজ না থাকায় বড় গরুর বিক্রি কম: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

সিবি ডেক্স: গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, "দুর্নীতির টাকা নেই, দুর্নীতিবাজরাও নেই—তাই এবার বড় গরুর ক্রেতা কম।" বৃহস্পতিবার (৫ জুন) সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, “আগে অনেক বড় বড় দুর্নীতিবাজ ছিল, যাদের কালোটাকায় বড় গরু কিনে হাট মাতানোর প্রতিযোগিতা ছিল। এবার সেসব নেই, তাই গরুর বিক্রিও তুলনামূলক কম।”

তিনি বলেন, কোরবানির পশুর হাটে 'উইন-উইন' পরিস্থিতি প্রয়োজন, যাতে ক্রেতা ও বিক্রেতা উভয়েই সন্তুষ্ট থাকে। তবে এখন পর্যন্ত বিক্রেতাদের তুলনায় ক্রেতারাই বেশি খুশি বলে মত দেন তিনি।

ঈদযাত্রার সড়ক পরিস্থিতি সম্পর্কে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চন্দ্রা এলাকায় পশুবাহী গাড়ির কারণে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে, তবে পুলিশের তৎপরতা রয়েছে এবং আইজিপি নিজেই বিষয়টি পর্যবেক্ষণ করছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, "সবার সহযোগিতা থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।"

এরপর উপদেষ্টা কাফরুল থানা ও মিরপুর পিওএম এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

0 Comments