Recents in Beach

ব্রেকিং নিউজ

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকায় কোরবানি, পরিচ্ছন্নতায় তৎপর সিটি করপোরেশন

সিবি ডেক্স: ঈদুল আজহার দ্বিতীয় দিন (রোববার, ১২ জিলহজ)-এও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানির দৃশ্য লক্ষ্য করা গেছে। পুরান ঢাকা, লালবাগ, টিকাটুলী, মুগদা, মিরপুর ও বাসাবো-সহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই পশু জবাই, মাংস কাটা ও প্রক্রিয়াজাতকরণ চলতে দেখা যায়।

ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের দিনসহ পরবর্তী দুই দিন পর্যন্ত (১২ জিলহজ পর্যন্ত) কোরবানি করার সুযোগ থাকায়, যারা প্রথম দিন কসাই সংকট বা অন্যান্য কারণে কোরবানি করতে পারেননি, তারা আজ দ্বিতীয় দিনে কোরবানি করেছেন।

মিরপুর ১১ নম্বরের বাসিন্দা মৃদুল আহমেদ বলেন, “ঈদের দিন কসাই পাইনি, অতিরিক্ত মজুরি চাওয়ায় আজ কোরবানি করেছি।” গাবতলীর আলমগীর জানান, “আমাদের কসাই ঈদের দিন ব্যস্ত থাকায় আজ নিজেরাই জবাই করেছি।” মোহাম্মদপুরের গৃহবধূ মাহফুজা সিদ্দিকাও জানান, স্বজনদের সময়মতো না পাওয়ায় তারা আজ সকালের সময়টিকে কোরবানির জন্য বেছে নিয়েছেন।

অন্যদিকে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন দ্বিতীয় দিনেও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী সবুজ আলম বলেন, “গতকাল অনেক জায়গা পরিষ্কার করেছি, আজও সকাল থেকে কাজে নেমেছি।” বাসিন্দারাও ময়লা নির্ধারিত পয়েন্টে এনে কাজ সহজ করছেন বলে জানা গেছে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ঈদের তিন দিন জুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা।

Post a Comment

0 Comments