ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিজয়ী হলেন বিএনপির এলিজা জামান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিজয়ী হলেন বিএনপির এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামান। সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ নম্বর সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে নির্ধারিত সময়সীমার মধ্যে গত ২৬ অক্টোবর বিকেল চারটার মধ্যে বিএনপি ও জোটের পক্ষ থেকে এলিজা জামান মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরবর্তীতে পূর্বঘোষিত সিডিউল অনুযায়ী তাঁর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। এরপর প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত শেষ সময় ছিল রোববার (১ নভেম্বর) বিকেল চারটা পর্যন্ত। এই সময়ের মধ্যে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করেননি। এর প্রেক্ষিতে জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসন নির্বাচন আইন, ২০০৪-এর ১২ ধারার ১ উপধারা অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকায় তাঁর নাম প্রকাশ করা হয় এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় সংশ্লিষ্ট আসনটি শূন্য ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে সেই শূন্য আসনে উপনির্বাচন সম্পন্ন করতে বিএনপি থেকে এলিজা জামানকে মনোনয়ন দেওয়া হয়েছিল।

সংক্ষেপে:
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিজয়ী হলেন বিএনপির এলিজা জামান

0 Comments