ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

২৮ বছর পূর্তিতে প্রথম আলোকে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের শুভেচ্ছা

২৮ বছর পূর্তিতে প্রথম আলোকে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের শুভেচ্ছা

প্রথম আলো তার যাত্রা শুরুর ২৮ বছর অতিক্রম করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বুধবার পত্রিকাটির প্রধান কার্যালয়ে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন শুভাকাঙ্ক্ষীরা। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত কার্যালয়ে ফুল, কেক ও মিষ্টি নিয়ে এসে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, গণমাধ্যম, রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিনিধিরা নিজেদের ভালো লাগা প্রকাশ করেন। প্রথম আলোর পক্ষে নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফসহ অন্যরা এসব শুভেচ্ছা গ্রহণ করেন। শুভেচ্ছা জানাতে আসা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে গ্রামীণফোনের শারফুদ্দিন আহমেদ চৌধুরী ও শেরোজ ইসলাম, ইউনিলিভার বাংলাদেশের এস এম ফয়সাল, বাংলালিংকের এ এইচ এম হাসিনুল কুদ্দুস, আবুল খায়ের গ্রুপের রাফে সাদনান আদেল, ক্রাউন সিমেন্টের ফজলুর রহমান, ওয়ালটনের রবিউল ইসলাম, এসিআই পিএলসির মাহদি হাসান খান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সাকিব হাসান এবং প্রাণ-আরএফএল গ্রুপের কামরুজ্জামান কামাল উপস্থিত ছিলেন। এ ছাড়া নাভানা গ্রুপের লরেন্স শ্যামল মল্লিক, শান্তা ফাইন্যান্সিয়াল মার্কেট লিমিটেডের রাহাত মাহমুদ, ফুডপ্যান্ডার মোহাম্মদ জাহেদুল ইসলাম, মাস্টারকার্ডের সামিয়া সুলতানা, রেনেসাঁ হোটেলসের সাদিয়া আফরিন, ইস্টার্ন ব্যাংক পিএলসির সায়েদা হাসিন জাহান, এবি ব্যাংকের তারিকুল ইসলাম, নগদের মুহাম্মদ জাহিদুল ইসলাম, রানারের ওয়াহিদ মুরাদ এবং ইআইএইচটিএল ইনোভেশন হাব লিমিটেডের এম এ মুবিন খান শুভেচ্ছা জানান। গণমাধ্যম ও বিজ্ঞাপনী সংস্থার মধ্যে চ্যানেল আইয়ের রাজু আলীম ও অনন্যা রুমা, এটিএন নিউজের তাশিক আহমেদ, স্টার নিউজের মোখছেদুল কামাল বাবু, ঢাকা স্ট্রিমের এস এম মিনহাজুর রহমান, এশিয়া পোস্টের মনেস অধিকারী, আকিজ ব্রডকাস্ট মিডিয়ার মোরশেদ নোমান, বিটপী অ্যাডভার্টাইজিংয়ের অজিত চন্দ্র দাস, স্টারকমের রিপা খান, মাত্রার রুহুল শাখাওয়াত, মাস্টহেড পিআরের খন্দকার আশিক ইকবাল, ইনফো পাওয়ারের ফাইকা হোসেন, ওপাস কমিউনিকেশনের শারমিন রহমান, অ্যাবস্ট্রাক্ট স্ট্র্যাটেজির থিওটনিয়াস অপূর্ব বিশ্বাস, রিমার্ক এইচবি লিমিটেডের মিজানুর রহমান, ইনফোস্টেশনের ইকরামুল কবির, ভিউ সেন্সের প্রমিথ সাহা, উল্কা সেমির মোজাম্মেল হোসেন, এশিয়াটিক মাইন্ডশেয়ারের শরীফ হোসেন ও অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেডের শরীফ সাব্বির উপস্থিত ছিলেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) যুগ্ম মহাসচিব ইব্রাহীম মিয়া এবং বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন কুমার রায় প্রথম আলো কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং সংগঠনের প্রতিনিধিরাও প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে কারওয়ান বাজার কার্যালয়ে আসেন।

সংক্ষেপে:
২৮ বছর পূর্তি উপলক্ষে প্রথম আলোর প্রধান কার্যালয়ে এসে ফুল, কেক ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, গণমাধ্যম, রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিনিধিরা।
২৮ বছর পূর্তিতে প্রথম আলোকে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের শুভেচ্ছা

0 Comments