ইসরায়েলে চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে অভ্যন্তরীণ অস্থিরতা দেখা দেওয়ার পাশাপাশি সংঘাতের ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর বিশেষজ্ঞরা। গত আগস্ট মাসে প্রস্তুত করা এক প্রতিবেদনে এ সতর্কবার্তা দেওয়া হয়, যা ইসরায়েলি সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজ গত সোমবার প্রকাশ করেছে। সিআইএর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলে অস্থিরতা তৈরির পেছনে একটি বড় রাজনৈতিক কারণ হলো দীর্ঘকাল ধরে আলট্রা-অর্থোডক্স ইহুদিদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকে অব্যাহতির সুবিধা পাওয়ার বিষয়টি। এই ইস্যুটি নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে এবং তা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডানপন্থী জোটের ভেতরের বিভাজনকে প্রকাশ্যে এনেছে। পাশাপাশি, সামরিক বাহিনীতে দায়িত্ব পালন শেষ করে ঘরে ফেরা হাজার হাজার সশস্ত্র সেনাকে বেসামরিক জীবনে পুনর্বাসন করার চ্যালেঞ্জও দেশটির সামনে রয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি স্থাপনকারীদের সহিংসতা, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি এবং সামরিক ব্যয় বৃদ্ধির মতো বিষয়গুলোও অস্থিরতা বাড়িয়ে তুলতে পারে। ২৭ অক্টোবর অনুষ্ঠেয় এই নির্বাচন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য নানা কারণে জটিল আকার ধারণ করেছে এবং নির্বাচন থেকে স্পষ্ট কোনো ফলাফল নাও আসতে পারে বলে সিআইএর প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলের জনমত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে যে, নেতানিয়াহুর সমর্থক জোট কিংবা তাঁর বিরোধী জোট—কোনো পক্ষই দেশটির পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারবে না।
ইসরায়েলে আসন্ন সাধারণ নির্বাচনকে ঘিরে অভ্যন্তরীণ অস্থিরতা ও সংঘাতের আশঙ্কার কথা জানিয়েছে সিআইএ। দেশটির রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত প্রতিবেদনে উঠে এসেছে নানা তথ্য।


0 Comments