জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও সেবা দিবস উপলক্ষে জয়পুরহাটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রবিবার শহরের বাবুপাড়া এলাকায় অবস্থিত জয়পুরহাট ডায়াবেটিক হাসপাতাল চত্বরে জয়পুরহাট ডায়াবেটিক সমিতির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা, স্মরণসভা ও দোয়া মাহফিল।
জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সহসভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা মরহুম ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এস এম সামস মতিন, ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডাঃ শেখ মামুন ইসহাক এবং জেলা ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী সদস্য দেওয়ান বদিউজ্জামানসহ অন্যরা।
সেবা দিবস উপলক্ষে এদিন দুই শতাধিক দরিদ্র ও অসহায় নারী-পুরুষকে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষার সুবিধা প্রদান করা হয়। শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জয়পুরহাটে জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও সেবা দিবস পালিত হয়েছে। জয়পুরহাট ডায়াবেটিক সমিতির উদ্যোগে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে ডায়াবেটিক সেবা ও স্মরণসভার আয়োজন করা হয়।


0 Comments