ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

মহেশখালীর হোয়ানকে বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, এলাকায় চরম আতঙ্ক

মহেশখালীর হোয়ানকে বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, এলাকায় চরম আতঙ্ক

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে শিল্পী শীল (৫০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হোয়ানকের কালাগাজীর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিল্পী শীল ওই এলাকার ব্যবসায়ী রবি সওদাগরের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিল্পী শীল বাড়িতে একাই ছিলেন। তার স্বামী রবি শীল বাজারে নিজের দোকানে ছিলেন এবং সন্তানরা পড়াশোনার সুবাদে চট্টগ্রাম ও ঢাকায় অবস্থান করছেন। নিহতের ভাইপো নিকাশ শর্মা জানান, চুরিকাঘাতের খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে গিয়ে গুরুত্বর আহত অবস্থায় শিল্পীকে উদ্ধার করেন। পরে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিকাশ শর্মা আরও দাবি করেন, তার কাকার পরিবারের সাথে কারও কোনো পূর্বশত্রুতা ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো সংঘবদ্ধ চোর চক্র এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, জনবসতিপূর্ণ এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সংক্ষেপে:
কক্সবাজারের মহেশখালীর হোয়ানকে বাড়িতে একা পেয়ে শিল্পী শীল নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মহেশখালীর হোয়ানকে বাড়িতে একা পেয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা, এলাকায় চরম আতঙ্ক

0 Comments