সিরাজগঞ্জের শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা ও উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার কান্দাপাড়া কেন্দ্রীয় মহাশ্মশানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের অংশগ্রহণে এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অসীম কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সবার মতামতের ভিত্তিতে কমিটির বিভিন্ন পদে প্রার্থীদের নাম আহ্বান করা হয়।
নির্বাচন প্রক্রিয়ায় সভাপতি পদে শ্রী রতন বসাক, সাধারণ সম্পাদক পদে শ্রী রাজকুমার নন্দী এবং কোষাধ্যক্ষ পদে পবিত্র কুমার কুণ্ডু তাদের প্রার্থিতা ঘোষণা করেন। এসব পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
উক্ত সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বাসুদেব দত্ত এবং পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক কুমার সরকারসহ সনাতন ধর্মাবলম্বী অন্যান্য নেতৃবৃন্দ। নবগঠিত এই কমিটি আগামীতে মহাশ্মশানের উন্নয়ন ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা ও উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে রতন বসাক এবং সাধারণ সম্পাদক পদে রাজকুমার নন্দী নির্বাচিত হয়েছেন।


0 Comments