রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলীয় সংসদ সদস্যদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের এক সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় সভাপতিত্বকালে তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেন এবং দলীয় সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকার নির্দেশ দেন। বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের প্রশংসা করে তারেক রহমান বলেন, দলের কঠিন সময়ে তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কারাবরণসহ নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলের প্রতি অবিচল ছিলেন বলে উল্লেখ করেন বিএনপির চেয়ারম্যান। আগামী বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক ঐক্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। সভায় রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় দলের সভায় তিনি দলীয় এমপিদের ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানান।


0 Comments