ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সাড়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদ্রাসা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলও জব্দ করেছে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন— বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী (সরকার বস্তি) গ্রামের মৃত ঝরুয়া মোহাম্মদের ছেলে মো. আলিমদ্দীন (৪৫) এবং একই গ্রামের মো. সুবাহান আলীর ছেলে মো. দর্শন আলী (৪০)।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৬টা ২০ মিনিটের দিকে বেলতলা মাদ্রাসা বাজার সংলগ্ন তীরনই নদীর ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট বসায় পুলিশের একটি দল। নেকমরদ থেকে বালিয়াডাঙ্গীর দিকে আসা একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে আলিমদ্দীন ও দর্শন আলীকে আটক করতে সক্ষম হলেও অন্য একজন পালিয়ে যান। পরে আটককৃতদের তল্লাশি করে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে বালিয়াডাঙ্গীসহ আশপাশের এলাকায় বিক্রির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংক্ষেপে:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে বেলতলা মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

0 Comments