ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

মহেশখালীর মাতারবাড়ি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী: নিরাপত্তা ও প্রস্তুতি পরিদর্শন করলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা

মহেশখালীর মাতারবাড়ি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী: নিরাপত্তা ও প্রস্তুতি পরিদর্শন করলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রবিবার (৯ আগস্ট) দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আসছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে মাতারবাড়ির নির্ধারিত ভেন্যু ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। পরিদর্শনকালে তাঁরা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেন্যু প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বয় কার্যক্রম পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। সরকার গঠনের পর মহেশখালীতে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সফর। পরিদর্শনকালে উপজেলা প্রশাসন, জেলা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
প্রধানমন্ত্রীর মাতারবাড়ি সফরকে ঘিরে মহেশখালীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার ভেন্যু ও প্রস্তুতি পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার ও ডিআইজি। সফরটি নির্বিঘ্ন করতে চলছে শেষ মুহূর্তের কাজ।
মহেশখালীর মাতারবাড়ি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী: নিরাপত্তা ও প্রস্তুতি পরিদর্শন করলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা

0 Comments