রাশিয়া সফরের অংশ হিসেবে ক্রেমলিনে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই বৈঠকে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো একটি বিশেষ ব্যক্তিগত বার্তা ও শুভেচ্ছা পুতিনের কাছে হস্তান্তর করেন।
বৈঠককালে দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, জ্বালানি ও সার সরবরাহের পাশাপাশি পারমাণবিক প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্প্রতি অনুষ্ঠিত ভারত-রাশিয়া আন্তঃসরকার কমিশনের ২৭তম বৈঠকের সিদ্ধান্তগুলোও প্রেসিডেন্ট পুতিনের সামনে তুলে ধরেন জয়শঙ্কর।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, আসন্ন সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) এবং ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাকে ভারতে স্বাগত জানাতে প্রধানমন্ত্রী মোদি আগ্রহ প্রকাশ করেছেন। এর জবাবে প্রেসিডেন্ট পুতিন ভারত ও রাশিয়ার মধ্যকার দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রশংসা করেন। তিনি এসসিও সম্মেলনের পাশাপাশি খুব দ্রুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা পৌঁছে দেন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


0 Comments