আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ পরিবারের সদস্যরা নিজেদের প্রভাব ও অর্থবল কাজে লাগিয়ে নিরাপদে বিদেশে পাড়ি জমালেও বিপাকে পড়েছেন দলের সাবেক অধিকাংশ মন্ত্রী, সংসদ সদস্য ও সাধারণ নেতা-কর্মীরা। বর্তমানে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, সাবেক মন্ত্রী দীপু মনি, মুহাম্মদ ফারুক খান ও ড. আব্দুর রাজ্জাকসহ প্রায় তিন ডজনেরও বেশি মন্ত্রী-প্রতিমন্ত্রী কারাগারে রয়েছেন। এছাড়া অন্তত ৫০ জন সাবেক সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শেখ পরিবারের সদস্যরা নিরাপদে সীমান্ত অতিক্রম করলেও সাধারণ কর্মী-সমর্থকদের চরম ঝুঁকির মুখে ফেলে যাওয়ায় আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজনীতি বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার দীর্ঘ শাসনামল মূলত পরিবারকেন্দ্রিক ক্ষমতায়ন ও জ্ঞাতি-গোষ্ঠীপ্রীতির ওপর ভিত্তি করে পরিচালিত হয়েছে। এতে স্বজনদের সুরক্ষা নিশ্চিত করা হলেও সাধারণ কর্মী-সমর্থকদের রাজনৈতিকভাবে বলির পাঁঠা বানানো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শেখ পরিবারের নিরাপদ প্রস্থান ও সাবেক মন্ত্রী-এমপিদের কারাবরণে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, পরিবারকেন্দ্রিক রাজনীতির কারণেই কর্মীরা আজ বলির পাঁঠা।


0 Comments