ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে সামরিক শক্তি প্রয়োগের বদলে কূটনৈতিক পন্থায় সমাধান খোঁজার ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৩ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেন যে, যুদ্ধ নয় বরং একটি কার্যকর সমঝোতাই তার মূল লক্ষ্য। ট্রাম্প বলেন, তিনি একটি চুক্তি করতে আগ্রহী এবং কোনো প্রাণহানি চান না। তার মতে, আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ও বহু মানুষের মৃত্যু এড়ানো যাবে। ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে দেশটির জন্য তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে বলেও সতর্ক করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের সঙ্গে সোমবার থেকে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে ট্রাম্প আলোচনার ব্যাপারে আশাবাদী হলেও ইরানের পক্ষ থেকে ভিন্ন বার্তা পাওয়া গেছে। দেশটি জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিনিধি পর্যায়ে কোনো আনুষ্ঠানিক আলোচনার সূচি নির্ধারিত নেই।
ইরানের সঙ্গে যুদ্ধ এড়াতে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, প্রাণহানি এড়াতে তিনি একটি সমঝোতা চুক্তি করতে চান। তবে ইরান আলোচনার খবর অস্বীকার করেছে।


0 Comments