শামীম কায়সারকে নতুন ধর্মপ্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তার মতে, এই নিয়োগের ফলে সরকারকে বড় ধরনের সংকটে পড়তে হতে পারে। শনিবার (২২ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রনি উল্লেখ করেন, নতুন ধর্মপ্রতিমন্ত্রীর নিয়োগ সরকারকে ভীষণ বিপদে ফেলবে। দেশের সংখ্যাগরিষ্ঠ হানাফি মাজহাব অনুসারীদের ধর্মীয় অনুভূতির প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, বর্তমান পরিস্থিতিতে তাদের ক্ষুব্ধ করার প্রয়োজনীয়তা কী ছিল। উল্লেখ্য, শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিসভার প্রথম দফার রদবদলে শামীম কায়সারকে প্রতিমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে শপথ পাঠ করান এবং পরে তাকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। যদিও নিজের পোস্টে সম্ভাব্য পরিস্থিতির বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি গোলাম মাওলা রনি এবং সরাসরি প্রতিমন্ত্রীর নামও উল্লেখ করেননি, তবে তার এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
নতুন ধর্মপ্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সারের নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। এই সিদ্ধান্তের ফলে সরকার বিপদে পড়তে পারে বলে তিনি সতর্ক করেছেন।


0 Comments