কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে রোহিঙ্গা ক্যাম্প-১২-এর হোস্ট কমিউনিটি সভাপতি রাশেদ উদ্দিন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সম্প্রতি তাকে জড়িয়ে প্রচারিত সংবাদগুলোকে তিনি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
থাইংখালী ঘোনার পাড়ার স্থায়ী বাসিন্দা রাশেদ উদ্দিন এক বিবৃতিতে জানান, তিনি দীর্ঘ দিন ধরে অত্যন্ত সততা ও স্বচ্ছতার সাথে হোস্ট কমিউনিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ক্যাম্পের উন্নয়ন এবং স্থানীয় অধিবাসীদের অধিকার রক্ষায় তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। তার দাবি, তার সততা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল তাকে পদ থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করছে।
বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, একটি চক্র তাকে নিয়মিতভাবে হয়রানি করছে এবং এমনকি তার মাকেও মারধর করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একই সাথে বিভ্রান্তিকর কোনো তথ্যে কান না দেওয়ার জন্য তিনি এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।
উখিয়ার পালংখালী ইউনিয়নে রোহিঙ্গা ক্যাম্প-১২-এর হোস্ট কমিউনিটি সভাপতি রাশেদ উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনি তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছেন।


0 Comments