ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

জীবননগর সীমান্তে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টা: বিজিবির অভিযানে ৮ বাংলাদেশি নারী আটক

জীবননগর সীমান্তে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টা: বিজিবির অভিযানে ৮ বাংলাদেশি নারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটজন বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৭ আগস্ট) ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বেনীপুর বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৬২/৫-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫০০ গজ ভেতরে নবদূর্গাপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের ধানক্ষেতের পাশ থেকে তাদের আটক করা হয়। সুবেদার মো. ফিরোজের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল দল এই অভিযান সম্পন্ন করে। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। জীবননগর থানার পরিদর্শক (ওসি) সোলায়মান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি কর্তৃক আটক ৮ নারীকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে এবং আটককৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংক্ষেপে:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিজিবির অভিযানে আটক হয়েছেন ৮ বাংলাদেশি নারী। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জীবননগর সীমান্তে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টা: বিজিবির অভিযানে ৮ বাংলাদেশি নারী আটক

0 Comments