ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

চট্টগ্রামে ফ্লেভারস ও মেরিডিয়ানসহ চার নামি প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

চট্টগ্রামে ফ্লেভারস ও মেরিডিয়ানসহ চার নামি প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

চট্টগ্রাম মহানগরীতে মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য মজুত ও বিক্রির অভিযোগে ফ্লেভারস ও মেরিডিয়ানসহ চারটি নামি প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ শনিবার সকাল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

রোববার সকালে অভিযানের বিস্তারিত তুলে ধরেন মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম। তিনি জানান, নিরাপদ খাদ্য আদালতের বিচারক ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান চলাকালে নগরের অভিজাত মিষ্টি ও বেকারি শপ ‘ফ্লেভারস সুইটস অ্যান্ড বেকারি’-তে নিম্নমানের ঘি, ভেজাল খাদ্যপণ্য এবং মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও বিস্কুট পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রয়োজনীয় নিবন্ধন না থাকায় প্রতিষ্ঠানটিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

একইভাবে নামী ব্র্যান্ড ‘মেরিডিয়ান ফুড প্রোডাক্টস’-কে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের চিপস ও নুডলস তৈরির দায়ে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেখানে পোকাযুক্ত কাঁচামাল ও পোড়া তেল ব্যবহারের প্রমাণ মেলে। এছাড়া ‘উৎসব সুপার শপ’-কে মানহীন পণ্য ও নিবন্ধনহীন শিশুখাদ্য বিক্রির দায়ে ১০ লাখ টাকা এবং ‘রিও ক্যাফে-মাজায়দার’-কে পচা-বাসি খাবার রাখার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম জানান, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে মান উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশন, র‍্যাব-৭, সিএমপি ও আনসার সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

সংক্ষেপে:
চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও ভেজাল খাদ্য বিক্রির দায়ে ফ্লেভারস ও মেরিডিয়ানসহ চারটি নামি প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রামে ফ্লেভারস ও মেরিডিয়ানসহ চার নামি প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

0 Comments