ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অবৈধ বালুসহ কোটি টাকা মূল্যের বাল্কহেড নৌকা জব্দ করেছে প্রশাসন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অবৈধ বালুসহ কোটি টাকা মূল্যের বাল্কহেড নৌকা জব্দ করেছে প্রশাসন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অবৈধভাবে বালু পাচারের সময় একটি বড় বাল্কহেড নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (২ আগস্ট) সকালে বিশ্বম্ভরপুর বাজার নৌকা ঘাট এলাকায় অভিযান চালিয়ে এটি জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহফুজুর রহমান। জব্দকৃত বালু ও নৌকার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর বাজার ঘাট এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে আইন অমান্য করে দিন-রাত বাল্কহেডে করে অবৈধভাবে বালু পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহফুজুর রহমান দ্রুত সেখানে অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু পাচারকারী চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে লক্ষাধিক টাকার বালুসহ বড় আকারের বাল্কহেড নৌকাটি জব্দ করা হয়। নিরাপত্তার স্বার্থে জব্দকৃত মালামাল বর্তমানে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

এলাকাবাসী জানান, যাদুকাটা নদীসহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রলি ও নসিমনের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানার সামনে দিয়ে বিশ্বম্ভরপুর বাজার ঘাটে আনা হতো। সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের এমন সাহসী ও সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা এই ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, অবৈধ বালু পাচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করা হবে এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

সংক্ষেপে:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অবৈধভাবে বালু পাচারের সময় প্রায় কোটি টাকা মূল্যের বাল্কহেড নৌকা জব্দ করেছে প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অবৈধ বালুসহ কোটি টাকা মূল্যের বাল্কহেড নৌকা জব্দ করেছে প্রশাসন

0 Comments