ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মুজাফফরনগরে চার মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া এক বিচারকের আদালত থেকে প্রায় ১০০টি হত্যা মামলা সরিয়ে নেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও সেশনস জজ রবি কুমার দিওয়াকরের আদালতে বিচারাধীন এসব মামলা জেলা ও সেশনস জজ বীরেন্দ্র কুমার সিংয়ের আদালতে স্থানান্তর করা হয়।
মুজাফফরনগর জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ ত্যাগী জানান, বিচারক দিওয়াকরের আদালত থেকে মৃত্যুদণ্ড পাওয়ার সম্ভাবনা নিয়ে আইনজীবী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছিল। মূলত এই উদ্বেগের কারণেই মামলাগুলো অন্য আদালতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী জানিয়েছেন, স্থানান্তরিত মামলাগুলো এমন সব অপরাধের সঙ্গে যুক্ত যেগুলোতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
বিচারক রবি কুমার দিওয়াকর ২০২২ সালে বারাণসীর জ্ঞানবাপী কমপ্লেক্সের ভিডিওগ্রাফি জরিপের নির্দেশ দিয়ে প্রথম আলোচনায় আসেন। কঠোর রায় প্রদানের জন্য পরিচিত এই বিচারক ২০০৯ সালে আজমগড়ে অতিরিক্ত সিভিল জজ হিসেবে কর্মজীবন শুরু করেন। বাণিজ্যে স্নাতক ও এলএলএম ডিগ্রিধারী দিওয়াকর ২০২৫ সালের নভেম্বর থেকে মুজাফফরনগরে দায়িত্বরত আছেন।
ভারতের উত্তর প্রদেশে চার মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারক রবি কুমার দিওয়াকরের আদালত থেকে প্রায় ১০০টি হত্যা মামলা সরিয়ে নেওয়া হয়েছে। কঠোর সাজার আশঙ্কায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের উদ্বেগের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।


0 Comments