ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সিঙ্গাপুরে প্রবাসীদের মিলনমেলা: এসবিএসের আয়োজনে মেজবান ও সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা কর্মসূচি

সিঙ্গাপুরে প্রবাসীদের মিলনমেলা: এসবিএসের আয়োজনে মেজবান ও সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা কর্মসূচি

সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে উৎসবমুখর ‘কমিউনিটি ফ্যামিলি ডে’ আয়োজন করেছে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস)। গত রোববার দেশটির সমুদ্রতীরবর্তী ইস্ট কোস্ট পার্কে দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশি কমিউনিটির সদস্য, তাদের পরিবার এবং বিভিন্ন দেশের অতিথিরা অংশগ্রহণ করেন। ১৯৮১ সাল থেকে অলাভজনক সংগঠন হিসেবে সিঙ্গাপুরে বাংলাদেশি সম্প্রদায়ের কল্যাণ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কাজ করে আসছে এসবিএস। সংগঠনটির অন্যতম লক্ষ্য বাংলাদেশ ও সিঙ্গাপুরের জনগণের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা। দিনব্যাপী এই আয়োজনে ছিল পরিবারকেন্দ্রিক নানা বিনোদনমূলক কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও শিশুদের জন্য বিশেষ আয়োজন। পাশাপাশি পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সমুদ্রসৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচিও পালন করা হয়। এসব কার্যক্রমের মধ্য দিয়ে সিঙ্গাপুরের বৃহত্তর সমাজের সঙ্গে বাংলাদেশি কমিউনিটির সম্পৃক্ততা ও সামাজিক দায়িত্ববোধের বিষয়টি তুলে ধরা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। প্রবাসের মাটিতে আয়োজিত এই মেজবানে দেশি-বিদেশি প্রায় ১,০০০ মানুষের সমাগম ঘটে, যা বাংলাদেশি সংস্কৃতি ও খাবারের স্বাদকে নতুন করে সবার সামনে তুলে ধরে।

সংক্ষেপে:
সিঙ্গাপুরে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে উৎসবমুখর ‘কমিউনিটি ফ্যামিলি ডে’ আয়োজন করেছে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও নানা বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নেন প্রায় ১০০০ অতিথি।
সিঙ্গাপুরে প্রবাসীদের মিলনমেলা: এসবিএসের আয়োজনে মেজবান ও সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা কর্মসূচি

0 Comments