ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

জাতীয় প্রেসক্লাবে বাঁশির সুরে মুগ্ধতা ছড়ালেন প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম

জাতীয় প্রেসক্লাবে বাঁশির সুরে মুগ্ধতা ছড়ালেন প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক মনোজ্ঞ বাঁশি সন্ধ্যার আয়োজন করা হয়েছে। গত শুক্রবার শ্রাবণসন্ধ্যায় এই অনুষ্ঠানে বাঁশির সুরের জাদুতে দর্শকদের বিমোহিত করেন উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর ক্লাব সভাপতি কবি হাসান হাফিজ ওস্তাদ আজিজুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, সদস্য কাদের গনি চৌধুরী ও সৈয়দ আবদাল আহমদসহ ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

পরিবেশনার শুরুতে ওস্তাদ আজিজুল ইসলাম রাগ শ্যাম কল্যাণে সংক্ষিপ্ত আলাপ এবং পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ বাজিয়ে শোনান। এরপর তিনি একে একে রাগ হংসধ্বনি, রাগ জয়-জয়ন্তী, মিশ্র পিলু ও মিশ্র খাম্বাজের ধুন পরিবেশন করেন। সবশেষে দরবারি কানাড়া ও চারুকেশি রাগের অনবদ্য বাদন দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বাঁশির এই অপূর্ব মূর্ছনায় মুগ্ধ শ্রোতারা আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে ক্লাব সভাপতি, সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ওস্তাদ আজিজুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সংক্ষেপে:
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বাঁশি সন্ধ্যায় সুরের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করলেন প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। শ্রাবণসন্ধ্যায় বিভিন্ন রাগের অনবদ্য পরিবেশনায় মুখরিত ছিল মিলনায়তন।
জাতীয় প্রেসক্লাবে বাঁশির সুরে মুগ্ধতা ছড়ালেন প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম

0 Comments