মুন্সিগঞ্জের সিরাজদিখানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীসহ তিন নেতার বিরুদ্ধে আনা চাঁদাবাজির অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে উপজেলা সদর এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজদিখান থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন এবং লতব্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান হারুন ভূঁইয়ার বিরুদ্ধে তোলা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। রাজনৈতিক ফায়দা হাসিল ও নেতাদের সম্মান ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল এই ষড়যন্ত্র করছে বলে তারা দাবি করেন। অবিলম্বে এই মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। উল্লেখ্য, এর আগে একই দিন সকালে লতব্দী ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় ইটভাটা ও মাটি ব্যবসায়ীরা বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন করেছিলেন। সেই কর্মসূচির প্রতিবাদেই বিকেলে পাল্টা এই বিক্ষোভ করে বিএনপি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম সিদ্দিক মোল্লাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীরা এই অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।


0 Comments