ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

উখিয়ায় কলার সঙ্গে গিলে পেটের ভেতর ইয়াবা পাচারের সময় তরুণী আটক, ৪১০০ পিস উদ্ধার

উখিয়ায় কলার সঙ্গে গিলে পেটের ভেতর ইয়াবা পাচারের সময় তরুণী আটক, ৪১০০ পিস উদ্ধার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কলার সঙ্গে মিশিয়ে বিশেষ কৌশলে পেটের ভেতর ইয়াবা ঢুকিয়ে পাচারের সময় শাকিলা খাতুন (২৩) নামে এক তরুণীকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (৭ আগস্ট) পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/১ ব্লকের নুর কামালের শেডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাকিলা খাতুন গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ বাঘিয়া নীলনগর এলাকার সাইদুর ইসলাম ও হাওয়া বেগমের মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শাকিলাকে আটক করেন। এ সময় উপস্থিত মাঝিদের সামনে তার কাছে থাকা পলিথিন মোড়ানো ২০টি প্যাকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা আরও ইয়াবা গিলে ফেলার কথা স্বীকার করলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রের মাধ্যমে তার পেটে ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হওয়ার পর চিকিৎসকদের সহায়তায় আরও ৬২টি প্যাকেট বের করা হয়। সব মিলিয়ে তার কাছ থেকে ৮২টি প্যাকেটে মোট ৪ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক জানান, এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থার জন্য বিষয়টি উখিয়া থানায় পাঠানো হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানান, এপিবিএনের পক্ষ থেকে বিষয়টি তাদের জানানো হয়েছে। হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ওই তরুণীকে থানায় সোপর্দ করা হলে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে।

সংক্ষেপে:
উখিয়ায় কলার সঙ্গে গিলে পেটের ভেতর ইয়াবা পাচারের সময় শাকিলা খাতুন নামে এক তরুণীকে আটক করেছে ৮ এপিবিএন। তার পেট থেকে ও সাথে থাকা ব্যাগ থেকে মোট ৪১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
উখিয়ায় কলার সঙ্গে গিলে পেটের ভেতর ইয়াবা পাচারের সময় তরুণী আটক, ৪১০০ পিস উদ্ধার

0 Comments