প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী প্রায় ২ লাখ মানুষের ভিসা বাতিলের এক বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে। মূলত যারা বাণিজ্য ও পর্যটন ভিসায় দেশটিতে প্রবেশ করে পরবর্তীতে আশ্রয়ের আবেদন করেছেন, তাদের লক্ষ্য করেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই পরিকল্পনা কার্যকর হতে পারে বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে আসা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ নথি থেকে এই তথ্য সামনে এসেছে। মন্ত্রণালয়ের দুই কর্মকর্তার বরাত দিয়ে এপি জানিয়েছে, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বি-ওয়ান এবং বি-টু ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে গিয়ে যারা আশ্রয়ের আবেদন করেছেন, তাদের মধ্য থেকে ২ লাখ ব্যক্তির ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এককভাবে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা। তবে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্রে পর্যটন ও বাণিজ্য ভিসায় গিয়ে আশ্রয় চাওয়া ২ লাখ মানুষের ভিসা বাতিলের পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি কার্যকর হতে পারে যা দেশটির ইতিহাসে বড় ঘটনা।


0 Comments