নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ার।
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে চৌমুহনী পৌরসভার রিলাক্স আবাসিক হোটেলে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন পুরুষ ও আটজন নারী রয়েছেন। তারা হলেন—চাটখিলের আবু নাছের শরীফ (৬৩), চট্টগ্রামের মিরসরাইয়ের মো. ইমন হোসেন (৩২), চৌমুহনীর মো. হানিফ (৩৫) ও সাফায়েত হোসেন সাকিব (২৭)। নারী সদস্যদের মধ্যে রয়েছেন বরিশালের রিনা বেগম (৩৪), সুনামগঞ্জের স্নেহা আক্তার (২১), ঢাকার যাত্রাবাড়ির মাইশা আক্তার (১৮), সুধারামের ইসরাত জাহান পূর্ণিমা (১৮), নোয়াখালী পৌরসভার ফাতেমা আক্তার নুসরাত (১৮) ও জান্নাতুল ফেরদৌস মারিয়া (১৮), বেগমগঞ্জের মরিয়ম আক্তার (৩০) এবং নওগাঁর মিম আক্তার (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবি ওসির তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নোয়াখালীর চৌমুহনী বাজারের রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।


0 Comments