পাবনায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার দায়ে একরামুল হক (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তানবীর আহমেদ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত একরামুল পাবনার আটঘরিয়া উপজেলার খামার কোদালিয়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে। নিহত শেফালি খাতুন ওরফে সীমা ছিলেন তার স্ত্রী।
আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে শেফালি খাতুনকে নৃশংসভাবে হত্যা করেন একরামুল। এই ঘটনায় দায়ের করা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে এই মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ আলী রেজা। অন্যদিকে আসামিপক্ষে বেশ কয়েকজন আইনজীবী আইনি লড়াই চালান। পাবনার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আদালতের এই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
পাবনায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার দায়ে স্বামী একরামুল হককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পারিবারিক কলহের জেরে সংঘটিত এই হত্যাকাণ্ডের বিচার শেষে সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এই রায় ঘোষণা করেন।


0 Comments