দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণ করায় তার ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন প্রণয়ন শাখা-২) সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট (শুক্রবার) রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন। ফলে ওই তারিখ থেকেই তার নির্বাচনি এলাকাটি আনুষ্ঠানিকভাবে শূন্য হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আসনটি শূন্য হওয়ার বিষয়ে গেজেট প্রকাশের জন্য ইতিমধ্যে সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়া পরবর্তী উপ-নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠানো হয়েছে। একইসঙ্গে প্রজ্ঞাপনটির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয় এবং বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। এর আগে গত ২০ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণ করায় তার ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। পরবর্তী উপ-নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।


0 Comments