নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত এবং পরিবেশবান্ধব হিসেবে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক সমাবেশের মাধ্যমে এই আনুষ্ঠানিক ঘোষণা দেন ইউপি চেয়ারম্যান জোনাব আলী। একই সঙ্গে ইউনিয়নটিকে জেডসি বান্ধব গ্রীন এবং বিদ্যালয় থেকে ঝড়ে পড়া মুক্ত এলাকা হিসেবেও চিহ্নিত করা হয়েছে।
গাড়াগ্রাম শ্রমকল্যাণ পাবলিক পাঠাগারের সভাপতি জামিয়ার রহমানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার হাবিবুল্লাহ। এছাড়াও সমাবেশে গণেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, গাড়াগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাফী এবং স্থানীয় নিকাহ রেজিস্ট্রার হাইউল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান জোনাব আলী বলেন, ২০ আগস্ট থেকে গাড়াগ্রাম ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত, জেডসি বান্ধব গ্রীন স্কুল এবং বিদ্যালয় থেকে ঝড়ে পড়া মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হলো। সামাজিক অবক্ষয় রোধে এই ইউনিয়নকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে তিনি স্থানীয় সকল স্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কিশোরগঞ্জের সহযোগিতায় ইউনিয়ন পরিষদ এই সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, যুব ফোরাম, ইয়থ ভিজিলেন্স গ্রুপ এবং প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
নীলফামারীর কিশোরগঞ্জে গাড়াগ্রাম ইউনিয়নকে বাল্যবিবাহ ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া মুক্ত ঘোষণা করা হয়েছে। পরিবেশবান্ধব ও সামাজিক অবক্ষয় রোধে মডেল ইউনিয়ন গড়তে এই উদ্যোগ নিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ।


0 Comments